
রথযাত্রা উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল পশ্চিম জেলা পুলিশ। আসন্ন রথযাত্রা উৎসবকে ঘিরে আগরতলায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বৈঠক করল পশ্চিম জেলা পুলিশ। সদর এসডিপিও অফিসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, পূর্ব আগরতলা থানার পুলিশ আধিকারিক এবং শহরের বিভিন্ন মন্দিরের ধর্মীয় প্রতিনিধিরা। বৈঠকে রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা পরিচালনা, ট্রাফিক ব্যবস্থা, নিরাপত্তা, আইন মেনে উৎসব পালন এবং জনসাধারণের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে সকল আয়োজকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে রথযাত্রা উদযাপনের আহ্বান জানানো হয়েছে। রথযাত্রা ঘিরে নিরাপত্তা কতটা মজবুত থাকবে? নজর থাকবে প্রশাসনের প্রস্তুতির দিকেই। ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে নিরাপত্তা বৈঠক, আইন মেনে উৎসবের আহ্বান সবাইকে