
মেধা যেন অর্থের অভাবে থেমে না যায়। সেই লক্ষ্যেই অস্বচ্ছল মেধাবী পড়ুয়াদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিল শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থা। আগরতলার বনমালীপুরস্থিত শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে এ বছরও আয়োজন করা হয় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি। টিবিএসই ও সিবিএসই বোর্ডভুক্ত প্রায় ৩০টি বিদ্যালয়ের একাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের আর্থিকভাবে অস্বচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সঞ্চিতা রিয়াং, কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার সভাপতি সঞ্জয় পাল। আয়োজকদের বক্তব্য, আর্থিক সমস্যার কারণে যেন কোনও শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সেই লক্ষ্যেই প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়। এমন মানবিক উদ্যোগ কি আরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দেবে? এখন সেদিকেই নজর। অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিল সংস্থা আজ