ত্রিপুরা
img

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সিলিন্ডার চুরি, চাঞ্চল্য

শিশুদের খাবার রান্নার গ্যাস সিলিন্ডারই চুরি! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় ক্ষোভ এলাকাজুড়ে। কী বলছে পুলিশ? চড়িলাম আরডি ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ছুমিয়ার ডুং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা কেন্দ্রের দরজা খোলা দেখতে পেয়ে খবর দেন অঙ্গনওয়াড়ি কর্মীদের। পরে দেখা যায়, শিশুদের খাবার তৈরির জন্য রাখা গ্যাসের সিলিন্ডারটি উধাও। তবে অন্যান্য খাদ্যসামগ্রী অক্ষত ছিল। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার এই কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত দোষীদের শনাক্ত করা যায়নি। ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গ্যাসের অভাবে সেদিন শিশুদের রান্না করা খাবার পরিবেশন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্মীরা। বারবার চুরির ঘটনার নেপথ্যে কারা? তদন্তে মিলবে কি আসল রহস্যের উত্তর? শিশুদের রান্না বন্ধ, তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ আজ