
কৃষ্ণপুর বিধানসভার এক দরিদ্র পরিবারের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক। সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার দাবি তুলে সংবাদমাধ্যমের মুখোমুখি হল পরিবার। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট শিবিরে বসবাসকারী পরেশ দেববর্মার পরিবার অভিযোগ তুলেছে, দীর্ঘদিন ধরেও তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। পরিবারের দাবি, এখনও তাদের কাছে বি.পি.এল. বা অন্তোদয় রেশন কার্ড নেই। বিদ্যুৎ সংযোগের অভাব, জরাজীর্ণ বাড়ি এবং অনিশ্চিত আয়ের মধ্যেই দিন কাটছে তাদের। পরেশ দেববর্মার স্ত্রীর অভিযোগ, রেশন কার্ড পরিবর্তনের জন্য অর্থ দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।পরিবারের আরও দাবি, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েও স্থায়ী কোনও সমাধান মেলেনি। উল্লেখ্য, এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের তদন্তে কী পদক্ষেপ নেবে প্রশাসন? এখন সেই উত্তরেই নজর। রেশন, বিদ্যুৎ, বাসস্থানের দাবিতে পরিবার তুলল একাধিক অভিযোগ প্রকাশ্যে