ত্রিপুরা
img

কালীপূজোয় বিনামূল্যে স্বাস্থ্যসেবার মানবিক উদ্যোগ

কালীপূজো উপলক্ষে সমাজসেবার এক মানবিক উদ্যোগ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণে উপকৃত হলেন শতাধিক মানুষ। কালীপূজো উপলক্ষে বামুটিয়া বিধানসভা এলাকার কালীবাজার সংলগ্ন উদয়ন সংঘ সুইচ গেট এলাকায় মঙ্গলবার সকাল থেকে আয়োজন করা হয় এক বিনামূল্যের স্বাস্থ্য শিবির। এই শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ফেডারেশনের প্রতিনিধি তমাল দেবনাথ, গোমতীর প্রাক্তন চেয়ারম্যান সমীর দাস, পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের প্রধান, চিকিৎসক ডা. খোকন রায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিউ লাইফ, ব্রিটিশ হোমিও ড্রাগস, এমিল ফার্মাসিউটিক্যালস এবং হিউম্যান লাইফ কেয়ার ল্যাবরেটরিস-সহ একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থার সহযোগিতায় শিবিরটি পরিচালিত হয়। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। এমন মানবিক উদ্যোগ আগামী দিনেও চলবে কি? এখন সেদিকেই সবার নজর। শতাধিক মানুষের চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণে সাড়া মিলল ব্যাপক