
পরিত্যক্ত পুকুরকে জনসাধারণের কাজে লাগানোর উদ্যোগে এগোচ্ছে আগরতলা পুর নিগম। চলমান উন্নয়নকাজ খতিয়ে দেখতে পরিদর্শনে যান পুর কর্তৃপক্ষ। আগরতলা শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে পুনর্গঠন করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করছে আগরতলা পুর নিগম। ইতিমধ্যেই শহরের *২৩টি পুকুর* সংস্কার করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার প্রভু বাড়ি ও মধ্যপাড়া পুকুরের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র, কর্পোরেটর রত্ন দত্ত এবং পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের সময় কাজের অগ্রগতি, গুণগত মান এবং দ্রুত প্রকল্প সম্পন্ন করার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।পুর নিগমের দাবি, এই উদ্যোগের মাধ্যমে জলাশয় সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও উন্নত নাগরিক পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে। আরও কত পরিত্যক্ত পুকুর নতুন রূপে ফিরবে, এখন সেদিকেই নজর। আগরতলায় আরও দুই পুকুর উন্নয়নকাজ পরিদর্শনে পুরনিগমের প্রতিনিধিরা আজ