ত্রিপুরা
img

সড়ক নিরাপত্তায় দুইদিনের কর্মশালা শুরু

সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগ আরও শক্তিশালী করার উদ্যোগ। আগরতলায় শুরু হলো দুই দিনের বিশেষ কর্মশালা। ত্রিপুরায় সড়ক নিরাপত্তা আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী কর্মশালা।Strengthening Road Safety Enforcement শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।কর্মশালায় মোটরযান আইন, ই-চালান ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।পরিবহন দপ্তর ও SIPARD-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় পরিবহন ও পুলিশ বিভাগের আধিকারিকরা অংশ নিয়েছেন। সড়ক দুর্ঘটনা রুখতে এই প্রশিক্ষণ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর। আইন প্রয়োগে দক্ষতা বাড়াতে পরিবহন দপ্তরের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু