
মান্দাই থেকে বালডুম যাওয়ার রাস্তার বেহাল দশা ঘিরে ক্ষোভ বাড়ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম ভোগান্তির অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মান্দাই থেকে বালডুম যাওয়ার রাস্তা এখন কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও রাস্তা ভেঙে ছড়ায় মিশে গেছে, কোথাও বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে রাস্তা সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কোনও কাজ হয়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও সমস্যার সমাধান হয়নি বলেও দাবি তাঁদের। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান। তাঁদের বক্তব্য, প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুল-কলেজের পড়ুয়া, রোগী ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়।এদিকে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কবে মিলবে নতুন রাস্তা, নাকি প্রতিশ্রুতিই থেকে যাবে— উত্তর খুঁজছে মান্দাইবাসী। রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা, দ্রুত পদক্ষেপের দাবি উঠল