
এআরডিডি, মৎস্য এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ জেলা পর্যায়ের বৈঠক। এআরডিডি, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন এআরডিডি, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বিভিন্ন জেলার আধিকারিকরা নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্প, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সভায় সরকারি পরিষেবার গতি বৃদ্ধি, প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। পর্যালোচনা সভার সিদ্ধান্ত কত দ্রুত বাস্তবে রূপ পায়, এখন সেদিকেই নজর। উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুধাংশু দাস বিস্তারিত পর্যালোচনায়