ত্রিপুরা
img

চালকদের চোখ পরীক্ষায় ট্রাফিক পুলিশের উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রুখতে এবার অভিনব উদ্যোগ ত্রিপুরা ট্রাফিক পুলিশের। প্রথমবারের মতো রাজ্যের সব স্তরের চালকদের জন্য আয়োজন করা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। কেন নেওয়া হলো এই উদ্যোগ? নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের শারীরিক সক্ষমতা নিশ্চিত করার উদ্যোগ নিল ত্রিপুরা ট্রাফিক পুলিশ।আগামী ১৪ জুলাই আগরতলার নজরুল কলা ক্ষেত্রে প্রথমবারের মতো রাজ্যের সরকারি ও বেসরকারি সব ধরনের চালকদের জন্য আয়োজন করা হচ্ছে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির।পশ্চিম ত্রিপুরার ট্রাফিক এসপি কান্তার জাহাঙ্গীর জানান, অনেক সময় দৃষ্টিশক্তির সমস্যার কারণেও সড়ক দুর্ঘটনা ঘটে। সেই ঝুঁকি কমাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকল সরকারি ও বেসরকারি চালকদের এই শিবিরে অংশগ্রহণের আহ্বান জানান। শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। ট্রাফিক পুলিশের আশা, এই উদ্যোগ চালকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ সড়কের লক্ষ্যে এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই সবার নজর। দুর্ঘটনা রোধে বিনামূল্যে চক্ষু শিবিরে সকল চালকদের আহ্বান জানানো হলো