ত্রিপুরা
img

ভাড়াবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

আগরতলার বিদ্যাসাগর প্রফেসর পাড়ায় ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। কীভাবে ঘটল এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।
আগরতলার বিদ্যাসাগর প্রফেসর পাড়ায় এক ভাড়াবাড়ি থেকে ২৬ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতের নাম বিষ্ণু বণিক। তাঁর বাড়ি খোয়াই জেলার কল্যাণপুরের কাশিপুর এলাকায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলেজ টিলা ফাঁড়ির পুলিশ ও ফরেনসিক দল। প্রাথমিক তদন্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।এই মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তার উত্তর মিলবে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের পর। বিদ্যাসাগর প্রফেসর পাড়ায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ