ত্রিপুরা
img

ঝুঁকিপূর্ণ রাস্তা এড়ানোর নির্দেশ জেলা প্রশাসনের

ভারী বৃষ্টির জেরে এবার সতর্ক পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি এলাকার পেছনের রাস্তা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জারি হয়েছে জরুরি বিজ্ঞপ্তি। ভারী বৃষ্টির পর এবার ঝুঁকিপূর্ণ রাস্তা নিয়ে সতর্কবার্তা পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের।কাটাখাল বেড়িবাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি এলাকার পেছনের সড়ক ব্যবহার না করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার জানিয়েছেন, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার রাস্তা ও বাঁধের কিছু অংশ দুর্বল হয়ে পড়েছে। যেকোনও ধরনের দুর্ঘটনা এড়াতেই এই সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় মেরামতি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পাশাপাশি প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। রাস্তার ঝুঁকি কবে কাটবে, নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপে। ভারী বৃষ্টিতে বিপদ, কাটাখাল বাঁধে সতর্কবার্তা জারি আজ