ত্রিপুরা
img

ধর্মনগরে টমটম চালকের দাদাগিরি অভিযোগ

আগরতলার পর এবার ধর্মনগরেও হাই-স্পিড টমটম চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। যাত্রী নিয়ে বচসার জেরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন চালকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। 
সোমবার দুপুরে ধর্মনগর নোয়াপাড়া অটো স্ট্যান্ডে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়।অভিযোগ, কদমতলার ব্যবসায়ী সুবল দেব ধর্মনগর থেকে কদমতলা যাওয়ার জন্য একটি হাই-স্পিড টমটমে ওঠার চেষ্টা করেন। গাড়িতে মালপত্র নেওয়া নিয়ে চালকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। অতিরিক্ত ভাড়া দিতে চাইলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।এরপরই আরও কয়েকজন টমটম চালক সেখানে এসে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ। ঘটনায় আহত হন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, কিছু হাই-স্পিড টমটম চালকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, অতিরিক্ত ভাড়া দাবি এবং প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।ঘটনায় আহত ব্যবসায়ীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা তদন্তেই স্পষ্ট হবে, তবে প্রশ্ন উঠছে—যাত্রী পরিষেবার আড়ালে কি বাড়ছে দাদাগিরি? ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ফের প্রশ্নে হাই-স্পিড টমটম