
সরকারি কর্মচারী ও পেনশনারদের সম্মান জানিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় ও সংবর্ধনা সভা। বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও উঠে এল গুরুত্বপূর্ণ আলোচনা।
আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে ৭ রামনগর ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হয় সরকারি কর্মচারী ও পেনশনারদের নিয়ে বিশেষ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, ওয়ার্ড কাউন্সিলর বাসন্তী দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।সভায় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের অবদানের প্রশংসা করা হয়।
এই মতবিনিময় সভা থেকে আগামী দিনে কী নতুন উদ্যোগের বার্তা আসে, এখন সেদিকেই নজর।