ত্রিপুরা
img

দক্ষিণে বাস-জিপ চালক সংঘের সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ ত্রিপুরার বাস ও জিপ চালকদের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো জেলা সম্মেলন। সম্মেলনে গঠিত হলো নতুন জেলা কমিটি।. রবিবার বিলোনিয়ার বনকর এলাকার একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠিত হয় সাউথ ত্রিপুরা বাস ও জিপ চালক সংঘের দক্ষিণ জেলা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের প্রদেশ সম্পাদক বাবুল ঘোষ, প্রদেশ অফিস সম্পাদক সুবীর দেববর্মা, কোষাধ্যক্ষ সুজন রায়, দক্ষিণ জেলা কনভেনার মানিক লাল পাল-সহ রাজ্য, জেলা ও মহকুমা স্তরের নেতৃত্বরা। আলোচনায় শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের নতুন দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন আপন দেবনাথ, সম্পাদক সুদীপ দাস, কোষাধ্যক্ষ দীপঙ্কর মল্লিক এবং অফিস সম্পাদক কিশোর বিশ্বাস। 
নতুন নেতৃত্বের হাত ধরে শ্রমিকদের দাবি কতটা বাস্তবায়িত হবে, এখন সেদিকেই নজর।