ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন আগরতলা সিটি হাসপাতাল

রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হলো নতুন এক মাইলফলক। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো আগরতলা সিটি হাসপাতাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা, জনপ্রতিনিধি, প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো এই নতুন হাসপাতাল।সরকারের দাবি, আধুনিক চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করা এবং রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। 
এই নতুন হাসপাতাল কি বদলে দেবে রাজধানীর স্বাস্থ্যসেবার মান? এখন সবার নজর সেদিকেই।