ত্রিপুরা
img

একই রাতে দুই মন্দিরে দুঃসাহসিক চুরি

একই রাতে দুই মন্দিরে দুঃসাহসিক চুরি। প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দুর্বৃত্তরা। ঘটনায় ক্ষোভে ফুঁসছে জোলাইবাড়ীর মানুষ। শনিবার গভীর রাতে জোলাইবাড়ী বাজারের ব্যবসায়ী সংঘ পরিচালিত শনি মন্দির এবং পশ্চিম জোলাইবাড়ী এলাকার একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। দুই মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।স্থানীয় সূত্রের দাবি, একটি দোকানের সিসিটিভি ফুটেজে দুই যুবককে ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে। যদিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হওয়া এবং অপরাধে জড়িত থাকার বিষয়টি পুলিশের তদন্তসাপেক্ষ।রবিবার সকালে খবর পেয়ে জোলাইবাড়ী ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। 
একই রাতে দুই মন্দিরে চুরির নেপথ্যে কি একই চক্র? তদন্তের দিকেই এখন সবার নজর।