
স্বাস্থ্যকর জীবনযাপন ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের বার্তা ছড়িয়ে দিতে আগরতলায় আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ফ্রুট ফুড ফেস্টিভ্যাল।
রাজধানীর মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় এবং ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য, বিশিষ্ট অতিথি এবং বিপুল সংখ্যক দর্শনার্থী।উৎসবে বিভিন্ন ধরনের ফলভিত্তিক খাবার, পানীয় ও পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদর্শন ও পরিবেশন করা হয়। স্বাদের সঙ্গে স্বাস্থ্য—এই উদ্যোগ কি বদলে দেবে মানুষের খাদ্যাভ্যাস? সময়ই দেবে তার উত্তর।