ত্রিপুরা
img

বনমহোৎসব উপলক্ষে শুরু আলোকচিত্র প্রদর্শনী SCRIPT

প্রকৃতির সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং বন সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে আগরতলায় শুরু হলো বিশেষ আলোকচিত্র প্রদর্শনী।বিশ্ব বনমহোৎসবকে সামনে রেখে বনদপ্তরের উদ্যোগে আগরতলার সিটি সেন্টার আর্ট গ্যালারিতে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, পিসিসিএফ তথা বনদপ্তরের প্রধান সচিব রবীন্দ্র কুমার শ্যামল-সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকরা।প্রদর্শনীতে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণকে কেন্দ্র করে বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৯টি বিভাগে সেরা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে। আগামী ১৮ জুলাই বিশ্ব বনমহোৎসব দিবসে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রকৃতির সৌন্দর্যকে ক্যামেরায় বন্দি করা সেরা ছবির মুকুট উঠবে কার মাথায়? উত্তর মিলবে ১৮ জুলাই।