
আগরতলার হাঁপানিয়ার অশ্বিনী মার্কেট এলাকায় উদ্ধার হলো এক বৃদ্ধের দেহ। কীভাবে ঘটল এই মৃত্যু? স্বাভাবিক, নাকি অন্য কোনও কারণ? আগরতলার হাঁপানিয়া অশ্বিনী মার্কেট এলাকায় উদ্ধার হয়েছে ৬৮ বছর বয়সি মনিন্দ্র সরকারের দেহ। মৃতের বাড়ি অশ্বিনী ডি-ব্লকে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পাশাপাশি দেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।এই মুহূর্তে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ কোনও চূড়ান্ত মন্তব্য করেনি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। মনিন্দ্র সরকারের মৃত্যুর নেপথ্যে কী কারণ? ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে সেই উত্তর। দিনমজুরের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে নেমেছে আমতলী থানার পুলিশ