
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বন্যার জলে এবার ভেসে গেল হাজার হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ নিয়েই বাড়ছে উদ্বেগ। লাগাতার ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির মুখে মহারাষ্ট্র।এরই মধ্যে রায়গড় জেলার পানভেল এলাকার একটি এইচপিসিএল এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে জলের তোড়ে ভেসে যায় কয়েক হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার।প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় তিন হাজার এলপিজি সিলিন্ডার বন্যার স্রোতে ভেসে গেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে যখন দেশজুড়ে গ্যাস সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছে, ঠিক সেই সময়ে এই বিপুল সংখ্যক সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে।এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্যার প্রবল স্রোতে একের পর এক গ্যাস সিলিন্ডার ভেসে যাচ্ছে। প্রশাসন সেগুলি উদ্ধার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে। ভেসে যাওয়া সব সিলিন্ডার কি উদ্ধার করা সম্ভব হবে? নাকি এই ঘটনায় আরও বাড়বে জ্বালানি সরবরাহের সংকট—সেই দিকেই এখন নজর সবার। হাজারো এলপিজি সিলিন্ডার ভেসে উদ্বেগ, বাড়ছে জ্বালানি সংকটের আশঙ্কা আজ