
ভারত–বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সফর। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ বুধবার ত্রিপুরায় এসে পৌঁছেছেন। আগরতলা রেলস্টেশনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের সহকারী হাইকমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা।
সফরকে ঘিরে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে আগ্রহ। সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও পারস্পরিক যোগাযোগের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।যদিও এই সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
এই সফর কি ভারত–বাংলাদেশ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? নাকি সামনে আসতে চলেছে নতুন কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা? এখন সেদিকেই নজর কূটনৈতিক মহলের।