ত্রিপুরা
img

জোলাইবাড়িতে আধুনিক সমবায়ের নতুন সূচনা

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং সমবায় ব্যবস্থাকে ডিজিটাল ও জনমুখী করে তুলতে রাজ্য সরকারের আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে উদ্বোধন হলো নতুন *মাল্টিপারপাস প্রাইমারি এগ্রিকালচারাল কো-অপারেটিভ সোসাইটি (MPACS)* এবং ব্যবসায়িক কেন্দ্র। কী মিলবে সাধারণ মানুষের? 
দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমবায় ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে উদ্বোধন করা হলো *'মা দুর্গা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি'-র নতুন MULTIPURPOSE PRIMARY AGRICULTURAL COOPERATIVE SOCIETY উদ্বোধন করেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী **শুক্লাচরণ নোয়াতিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান **তাপস দত্ত, বিএসসি চেয়ারম্যান **অশোক মগ, দক্ষিণ জেলা কমিটির সদস্য **বিজয় শংকর ভূমিক, সমবায় দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।রাজ্য সরকার ধাপে ধাপে **PACS, LAMPS* এবং মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটিগুলিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে সমবায় পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনমুখী করে তুলছে। এই নতুন এমপিএসিএস সেই উদ্যোগেরই অংশ।একই দিনে সাব্রুম–আগরতলা জাতীয় সড়কের পাশে, জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় সোসাইটির উদ্যোগে নির্মিত নতুন ব্যবসায়িক কেন্দ্র ও দোকানঘরেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।