ত্রিপুরা
img

মানশ্রীর পাশে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

মাত্র ২২ মাস বয়স। অথচ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে প্রতিদিন লড়ছে ছোট্ট মানশ্রী চৌধুরী। বিরল এসএমএ রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ। এমন সময় মানবিকতার হাত বাড়িয়ে দিল সামাজিক সংগঠন *‘সৎ ভাবনা’*। কতটা সাহায্য তুলে দেওয়া হলো? মাত্র ২২ মাসের শিশু মানশ্রী চৌধুরী। বিরল ও দুরারোগ্য *এসএমএ* রোগে আক্রান্ত হয়ে বর্তমানে কঠিন চিকিৎসার মধ্য দিয়ে দিন কাটছে তার।এই ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। সেই প্রয়োজনে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন *‘সৎ ভাবনা’।বুধবার আগরতলায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মানশ্রীর পরিবারের হাতে **৮৬ হাজার টাকার* আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।সংগঠনের সদস্যরা জানান, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সমাজের মানুষের পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রয়াস। তাঁরা রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সব স্তরের মানুষের কাছে মানশ্রীর চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদন জানান।তাঁদের মতে, সবার সম্মিলিত উদ্যোগই পারে ছোট্ট মানশ্রীর চিকিৎসার পথকে সহজ করতে এবং তাকে নতুন জীবনের স্বপ্ন দেখাতে। ৮৬ হাজার টাকার এই সহায়তা মানশ্রীর লড়াইয়ে নতুন আশার আলো জ্বালাল। কিন্তু তার সম্পূর্ণ চিকিৎসার জন্য এখনও প্রয়োজন আরও অনেক সাহায্য। এবার কি সমাজের আরও মানুষ এগিয়ে আসবেন? সেই উত্তরই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।