ত্রিপুরা
img

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতায় বিলোনিয়া পুরপরিষদ

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে এবার বড় উদ্যোগ বিলোনিয়া পুরপরিষদের। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় নাগরিকদের দেওয়া হলো গুরুত্বপূর্ণ বার্তা। কী ছিল সেই বার্তা? 
বিলোনিয়া পুরপরিষদের উদ্যোগে বুধবার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো *'সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট–২০২৬'* বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা।প্রদীপ প্রজ্জ্বলন ও চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি *দীপক দত্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট দপ্তরের ডিরেক্টর **ড. তমাল মজুমদার, দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক **মো. সাজ্জাদ পি, বিলোনিয়া মহকুমা শাসক **দেবজ্যোতি রায়, বিলোনিয়া পুরপরিষদের চেয়ারপার্সন **নিখিল চন্দ্র গোপ-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নাগরিকদের বর্জ্য পৃথকীকরণ, সঠিক বর্জ্য নিষ্পত্তি, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করে তোলা।বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দীপক দত্ত প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার কমানোর আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ ত্রিপুরা গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে প্লাস্টিকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য **ডিসিএম সঞ্জয় শীল* এবং টিবিএসই পরীক্ষায় কৃতিত্বের জন্য *দেবদত্তা ভৌমিক*-কে সংবর্ধনা জানানো হয়।
শুধু কর্মশালা নয়, এবার কি সচেতনতার এই বার্তা পৌঁছে যাবে প্রতিটি বাড়িতে? পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়ার লড়াইয়ে সাধারণ মানুষ কতটা এগিয়ে আসেন, এখন সেটাই দেখার।