ত্রিপুরা
img

জুরি নদীতে যুবকের মর্মান্তিক মৃত্যু

উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ২১ বছরের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? 
উত্তর ত্রিপুরার ধর্মনগরের পদ্মপুর মহাদেব রোড এলাকার বাসিন্দা ২১ বছরের যুবক *শিবম দেবনাথ*-এর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের জুরি নদীর ধারে যান শিবম। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।অভিযোগ, নদীর ধারে হঠাৎই তাঁর মৃগীর খিঁচুনি শুরু হয়। ভারসাম্য হারিয়ে তিনি নদীতে পড়ে তলিয়ে যান।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকাবাসীরও দাবি, মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মাত্র ২১ বছরের একটি জীবন এভাবেই থেমে গেল। এই মর্মান্তিক ঘটনা আবারও প্রশ্ন তুলছে—মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজ কতটা প্রস্তুত? সচেতনতার অভাব কি এমন দুর্ঘটনা আরও বাড়িয়ে দেবে?