ত্রিপুরা
img

মনশ্রীর আরোগ্যে মাতাবাড়িতে বিশেষ যজ্ঞ

মাত্র দুই বছরের মনশ্রী চৌধুরী। বিরল জিনগত রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৮ কোটি টাকা। গোটা ত্রিপুরা যখন তার পাশে দাঁড়িয়েছে, তখন এবার তার দ্রুত আরোগ্য কামনায় মাতাবাড়িতে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করলেন পুরোহিতরা। 
ত্রিপুরার হাঁপানিয়ার বাসিন্দা দুই বছরের মনশ্রী চৌধুরী SPINAL MUSCULAR AUTOPHY  নামক এক বিরল জিনগত রোগে আক্রান্ত।তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় *১৮ কোটি টাকা। বিপুল এই অর্থ সংগ্রহে পরিবারের পাশে দাঁড়িয়েছেন ত্রিপুরার অসংখ্য মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা।এই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় বুধবার উদয়পুরের **মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে* মনশ্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করেন মন্দিরের পুরোহিতরা।ভক্তিভরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মাতা সুন্দরীর চরণে মনশ্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা জানানো হয়।মন্দিরের পুরোহিত *চন্দন চক্রবর্তী* বলেন, মায়ের আশীর্বাদে মনশ্রী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই প্রার্থনাই করা হয়েছে। তিনি আরও বলেন, এমন সংকটের সময় সমাজের সকল মানুষের মানবিক সহযোগিতাই একটি শিশুর জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে।বর্তমানে মনশ্রীর চিকিৎসার জন্য বিভিন্ন মাধ্যমে তহবিল সংগ্রহ চলছে। প্রত্যেকের সামান্য সহযোগিতাও তার জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।