
রেলপথে ফের মাদক পাচারের চেষ্টা। দেওঘর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এসকাফ সিরাপ উদ্ধার করল জিআরপি থানার পুলিশ। সেই অভিযানের অংশ হিসেবেই দেওঘর এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে মোট ২৩০ বোতল এসকাফ কফ সিরাপ, যা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান। অভিযানের সময় এক যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া এসকাফের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।রেলপথে মাদক পাচার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এই বিপুল পরিমাণ এসকাফ কোথা থেকে এল? এর পেছনে কি সক্রিয় রয়েছে বড় কোনো মাদক পাচারচক্র? তদন্ত এগোতেই সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।