
পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে আরও এক ধাপ এগোল ভারত। তামিলনাড়ুতে চালু হলো অত্যাধুনিক স্মার্ট সোলার মডিউল কারখানা। ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রথম সোলার মডিউল। দেশের অন্যতম সৌরশক্তি সংস্থা বিক্রম সোলার তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডানে চালু করেছে তাদের নতুন অত্যাধুনিক সোলার মডিউল উৎপাদন কেন্দ্র।এই নতুন কারখানা থেকে ইতিমধ্যেই প্রথম সোলার মডিউল সফলভাবে উৎপাদিত হয়েছে। প্রায় ৬ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা এই স্মার্ট ফ্যাক্টরিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ১,৫০০-রও বেশি দক্ষ কর্মীর।রোবোটিক্স ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই কারখানায় উৎপাদন থেকে প্যাকেজিং পর্যন্ত প্রায় পুরো প্রক্রিয়াই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। ফলে উৎপাদনের গুণমান ও দক্ষতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রায় এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।সবুজ শক্তির এই উদ্যোগ ভারতের সৌরশক্তি খাতে কতটা নতুন গতি আনবে, এখন সেদিকেই নজর। নতুন স্মার্ট কারখানায় তৈরি প্রথম সোলার মডিউল সফলভাবে আজ