
পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, অথচ অভিযোগ কোটি কোটি টাকার আয়বহির্ভূত সম্পত্তির! ফ্ল্যাট, রিসর্ট, কেজির পর কেজি সোনা—তল্লাশিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানার এক ডেপুটি পুলিশ সুপারকে। তেলেঙ্গানায় দুর্নীতির অভিযোগে বড়সড় অভিযান চালিয়ে এক ডেপুটি পুলিশ সুপারকে গ্রেপ্তার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা বা এসিবি।ধৃতের নাম সঙ্কিরেড্ডি ভীম রেড্ডি। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আয়বহির্ভূত বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে এসিবি।সোমবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তদন্তকারীরা ফ্ল্যাট, রিসর্ট, জমি, নগদ অর্থ, সোনা-রুপোসহ স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়ার দাবি করেছে।তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, তেলেঙ্গানা ও কর্নাটকে অভিযুক্তের অন্তত ১৫টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। পাশাপাশি তাঁর আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি অভিযান চলে।এরপর হায়দরাবাদের ইব্রাহিমবাগ এলাকা থেকে অভিযুক্ত ডিএসপি-কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া সম্পত্তির উৎস এবং আর কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।এই বিপুল সম্পদের নেপথ্যে আর কারা? তদন্তে সামনে আসে কি আরও বড় নাম—এখন সেই দিকেই নজর। আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এসিবির বড় অভিযান, গ্রেপ্তার ডিএসপি অবশেষে