
টাউন প্রতাপগড়ের ছিনতাই কাণ্ডে তদন্তে বড় অগ্রগতি। স্মার্ট সিটি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে দুই সন্দেহভাজনের মুখ। শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। প্রাথমিক তদন্তে মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ির ওসি দীপঙ্কর দেবনাথ-এর নেতৃত্বে স্মার্ট সিটি ক্যামেরার ফুটেজে দুই সন্দেহভাজনের মুখ চিহ্নিত করা হয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, এই দুই ব্যক্তি রাজধানীর একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও জড়িত থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।অভিযুক্তদের খুঁজে বের করতে ইতিমধ্যেই বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ক্যামেরায় ধরা পড়া এই দুই সন্দেহভাজনকে কবে গ্রেফতার করা যায়, এখন সেদিকেই নজর।