
বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে বড় পদক্ষেপ ত্রিপুরা সরকারের। বিদ্যুৎ সমস্যা সমাধানে এবার জয়পুর যাচ্ছে রাজ্যের বিশেষ প্রতিনিধি দল। মঙ্গলবার বিদ্যুৎ নিগম কার্যালয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।বৈঠকে পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা এবং খোয়াই জেলার বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা এবং তার দ্রুত সমাধান নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।মন্ত্রী জানান, জয়পুরে গিয়ে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও পরিষেবা উন্নয়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবে বিশেষ দল। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবা আরও কার্যকর ও উন্নত করার পরিকল্পনা রয়েছে। জয়পুর সফরের অভিজ্ঞতা ত্রিপুরার বিদ্যুৎ ব্যবস্থায় কতটা পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই নজর।