
বারুইপুরের চাঞ্চল্যকর ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপিটুনিতে নিহত যুবকের পরিবারেও গেলেন মুখ্যমন্ত্রী। পুলিশের ভূমিকা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী দাবি করেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত এবং পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যের ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। প্রশাসনের ভূমিকা এবং তদন্তের অগ্রগতি এখন বিশেষ নজরে রয়েছে। ডিজির রিপোর্টে কী তথ্য উঠে আসে, আর তদন্ত কোন মোড় নেয়—এখন সেদিকেই নজর সবার।