ত্রিপুরা
img

বিএসএফের বিরুদ্ধে আটক অভিযোগে বিক্ষোভ

বিএসএফের বিরুদ্ধে দুই যুবককে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা পশ্চিম ত্রিপুরার লঙ্কামুড়া পালপাড়া এলাকায় । পরিবারের দাবি, কোনও কারণ না জানিয়েই তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়ির সামনে বসে কথা বলার সময় বাপন রুদ্র পাল এবং পঙ্কজ সরকার-কে বিএসএফ নিয়ে যায়।অভিযোগকারীদের দাবি, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকার মানুষ রাস্তায় নেমে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তবে বিএসএফের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আটকের প্রকৃত কারণ কী? বিএসএফের বক্তব্য কী? এখন সেই দিকেই নজর সকলের।