

Jul 07, 2026
টাউন প্রতাপগড়ে পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যবসায়ীকে মারধর ও চেইন ছিনতাইয়ের ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হচ্ছে। মঙ্গলবার ঘটনাস্থলে যান সিপিআই(এম) সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজখবর নেন তাঁরা ।এ সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। এই ঘটনায় তদন্ত কোন দিকে এগোয়, আর প্রশাসন কী পদক্ষেপ নেয়—এখন সেদিকেই নজর।