
সামাজিক ভাতা নিয়ে রাজ্য সরকারকে নিশানা সিপিআই(এম)-এর। মঙ্গলবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করে বকেয়া ভাতা দ্রুত মেটানো এবং নতুন ভাতা মঞ্জুরের দাবিতে একটি স্মারকলিপি পেশ করেন দলের প্রতিনিধিরা। সিপিআই(এম)-এর অভিযোগ, বহু সামাজিক ভাতা প্রাপক প্রায় চার মাস ধরে ভাতা পাচ্ছেন না। পাশাপাশি, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নতুন আবেদনকারীদেরও দ্রুত ভাতা মঞ্জুরের দাবি জানানো হয়।প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সামাজিক ভাতা নিয়ে এই দাবির প্রেক্ষিতে দপ্তর কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর ভাতা প্রাপকদের।