ত্রিপুরা
img

ভাতা বন্ধে খোয়াইয়ে সিপিআইএমের তীব্র বিক্ষোভ

খোয়াই মহকুমায় বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ থাকার অভিযোগে এবার রাস্তায় নামল সিপিআইএম। অবিলম্বে ভাতা চালুর দাবিতে সোমবার গণ বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়। 
গত তিন মাস ধরে খোয়াই মহকুমায় বিভিন্ন সামাজিক প্রকল্পের বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এর ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন কয়েক হাজার দুঃস্থ ও গরিব পরিবারের মানুষ।এই ভাতা অবিলম্বে চালুর দাবিতে সোমবার দুপুর ১২টা নাগাদ সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়।দলের তরফে জানানো হয়, একটি প্রতিনিধি দল জেলা সমাজ কল্যাণ দপ্তরের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করবে।কর্মসূচিকে সফল করতে খোয়াই সুভাষ পার্কস্থিত সিপিআইএম অঞ্চল অফিস থেকে একটি মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সমাজ কল্যাণ দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভে মিলিত হয়।এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।