ত্রিপুরা
img

প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা

শহরের বুকে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতাপগড় এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এলেও এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 
শহরের বুকে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।টাউন প্রতাপগড়ের সুরেশ দাস লেনস্থিত জনতা হোটেলের মালিকের বাড়িতে কিছুদিন আগে দুই যুবককে রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করতে সিসি ক্যামেরায় দেখা যায়।ঘটনার পরদিনই বিষয়টি পুলিশের নজরে আনা হলেও অভিযোগ, এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি বা কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে ব্যবসায়ী পরিবার। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাতেও।স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ না নেওয়ায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।তদন্তে কী বেরিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে প্রতাপগড়ের মানুষ।
পুলিশ কি এবার নড়েচড়ে বসবে, নাকি আতঙ্কই থাকবে প্রতাপগড়ের স্থায়ী সঙ্গী—সেই প্রশ্নই ঘুরছে এলাকাজুড়ে।