ত্রিপুরা
img

শ্রদ্ধাঞ্জলিতে উজ্জ্বল শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ

ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী আজ। সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিনটি। 
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার আগরতলার বিজেপি রাজ্য সদর দপ্তরে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতা-কর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার-সহ দলের অন্যান্য নেতৃত্ব।১৯০১ সালের ৬ জুলাই কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহমন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।দেশের ঐক্য ও অখণ্ডতার প্রশ্নে তাঁর আদর্শ ও অবদান আজও স্মরণ করেন তাঁর অনুগামীরা। জন্মবার্ষিকীর এই দিনে তাঁর কর্মজীবন ও জাতীয় অবদানের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
ডক্টর শ্যামাপ্রসাদের আদর্শ ও দর্শন—আজকের ভারত গঠনে কতটা প্রাসঙ্গিক? সেই প্রশ্নই আবারও সামনে আনল তাঁর জন্মবার্ষিকী।