
রাজনৈতিক ও ঐতিহাসিক আবহে আগরতলায় ড. শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তি স্থাপনের জন্য ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো টাউন হলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব।
ড. শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তি স্থাপনের জন্য আগরতলা টাউন হলে ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।অনুষ্ঠানকে ঘিরে টাউন হলে রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায়।আয়োজকদের বক্তব্য, এই মূর্তি স্থাপন আগামী প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও ভাবধারা তুলে ধরবে।পুরো কর্মসূচি ঘিরে দিনভর ছিল রাজনৈতিক উত্তাপ ও আলোচনা।
মূর্তি স্থাপন কি শুধুই স্মৃতি, নাকি নতুন রাজনৈতিক বার্তার সূচনা—তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।