ত্রিপুরা
img

আম চাষে উৎসাহ, কৃষকদের পাশে কৃষি দপ্তর

আমের মৌসুমে কৃষকদের উৎসাহিত করতে এবং স্থানীয় উৎপাদনকে আরও এগিয়ে নিয়ে যেতে গন্ডাছড়ায় শুরু হলো রাজ্যভিত্তিক আম উৎসব। কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, বিধায়ক প্রমোদ রিয়াং, কৃষি দপ্তরের অধিকর্তা ড. ফণীভূষণ জামাতিয়া, মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব-সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক।অনুষ্ঠানে আম চাষের প্রসার, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার বার্তাও দেওয়া হয়।উৎসবকে ঘিরে কৃষক, ফলচাষি এবং স্থানীয় মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। কৃষি উৎপাদন ও বিপণনের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে। এই উদ্যোগ কি রাজ্যের আম চাষে নতুন গতি আনবে এবং কৃষকদের আয় বাড়াতে সহায়ক হবে? আগামী দিনেই মিলবে তার বাস্তব চিত্র।