ত্রিপুরা
img

রাবার চাষিদের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন

রাবার চাষিদের একাধিক দীর্ঘদিনের দাবি নিয়ে বিডিওর দ্বারস্থ হল রাবার উৎপাদক সমিতি। সরকারি সহায়তা বৃদ্ধি থেকে ভাতা, পেনশন, রেশন ও আবাস যোজনার সুবিধা—বিভিন্ন দাবিতে পানিসাগর আর.ডি. ব্লকে জমা দেওয়া হলো স্মারকলিপি।উত্তর ত্রিপুরার পানিসাগরে রাবার চাষিদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিল রাবার উৎপাদক সমিতির পানিসাগর মহকুমা কমিটি।ডেপুটেশনে রাবার বাগান সম্প্রসারণে সরকারি সহায়তা, বিনামূল্যে সার ও ওষুধ, পুরনো বাগানের পুনর্নবীকরণ এবং সরকারিভাবে রাবার শিট ক্রয়ের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।এছাড়াও ৫৫ বছর ঊর্ধ্ব রাবার চাষিদের ভাতা, সকল চাষিকে পারমিট, পেনশন ও রেশন সুবিধার আওতায় আনার দাবিও তোলা হয়।পাশাপাশি ভূমিহীন ও গৃহহীন রাবার চাষিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা বাড়ি এবং প্রকৃত কৃষকদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়।রাবার উৎপাদক সমিতির দাবি, চাষিদের আর্থিক সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এদিন সমিতির একাধিক প্রতিনিধি ডেপুটেশনে উপস্থিত ছিলেন। রাবার চাষিদের এই দাবিগুলি কি প্রশাসন মেনে নেবে? নাকি আন্দোলনের পথেই হাঁটতে হবে চাষিদের? এখন সেই দিকেই নজর।