ত্রিপুরা
img

গ্রামীণ কর্মসংস্থানে বড় ঘোষণা!

গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য বড় সুখবর। কেন্দ্রের নতুন *'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন'* বা *VBGRAM*-এর আনুষ্ঠানিক সূচনা হলো উত্তর ত্রিপুরার পানিসাগরে। এই প্রকল্পে বাড়ছে দৈনিক মজুরি, বাড়ছে বছরে গ্যারান্টিযুক্ত কাজের দিনও। কী কী সুবিধা মিলবে? উত্তর ত্রিপুরার পানিসাগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো *'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন'। জেলা প্রশাসন ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।এই প্রকল্পে গ্রামীণ শ্রমিকদের জন্য এসেছে বড় স্বস্তি। এমজিএনরেগার আওতায় দৈনিক মজুরি **২৫৬ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা* করা হয়েছে। পাশাপাশি বছরে গ্যারান্টিযুক্ত কাজের দিন *১০০ থেকে বাড়িয়ে ১২৫ দিন* করা হয়েছে।প্রশাসনের দাবি, এই উদ্যোগের ফলে গ্রামীণ কর্মসংস্থান আরও শক্তিশালী হবে এবং শ্রমজীবী মানুষের আয়ও বাড়বে। একইসঙ্গে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেওয়া হবে।'প্রগতি পোর্টাল'-এর মাধ্যমে গ্রামের চাহিদা অনুযায়ী প্রকল্প নির্বাচন করা হবে। জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো, জীবিকা বৃদ্ধি এবং জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন মিশনে।এদিন এমজিএনরেগায় ভালো কাজের জন্য উত্তর ত্রিপুরার একাধিক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ব্লকের কর্মকর্তারা। মজুরি বাড়ল, কাজের দিনও বাড়ল। কিন্তু এই নতুন প্রকল্প কি সত্যিই বদলে দেবে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির ছবি? তার উত্তর মিলবে আগামী দিনের বাস্তবায়নেই। বাড়ল মজুরি, বাড়ল কাজের দিন—উদ্বোধন VBGRAM মিশনের