
আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের জন্য বিশেষ উদ্যোগ। আগরতলা প্রেস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে দুর্ঘটনাজনিত বীমা পলিসি প্রদান করা হলো সাংবাদিকদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, পদ্মশ্রী দীপা কর্মকার-সহ বিশিষ্ট অতিথিরা। এদিন ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের হাতে দুর্ঘটনাজনিত বীমা পলিসি তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, পদ্মশ্রী দীপা কর্মকার-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা।বক্তারা বলেন, মাঠে-ময়দানে নানা ঝুঁকি নিয়ে কাজ করা ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের পেশাগত অবদানেরও প্রশংসা করা হয়।অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব এবং দায়িত্বপূর্ণ ভূমিকার ওপরও আলোকপাত করা হয়। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। এই উদ্যোগ কি ক্রীড়া সাংবাদিকদের সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করবে? আগামী দিনে এমন আরও কল্যাণমূলক পদক্ষেপের দিকেই এখন নজর।