দেশ
img

পেট্রোল-ডিজেলে বড় স্বস্তি! তুলে নেওয়া হল সব বিধিনিষেধ

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে পেট্রোল ও ডিজেল কেনার ওপর জারি থাকা সব জরুরি বিধিনিষেধ তুলে নিল সরকার। এবার থেকে আর নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কেনার বাধ্যবাধকতা থাকছে না। কী কারণে এই সিদ্ধান্ত? আর সাধারণ মানুষের জন্য এর প্রভাবই বা কী? স্বস্তির খবর গাড়িচালক, পরিবহন ব্যবসায়ী এবং শিল্প মহলের জন্য। সরকার আনুষ্ঠানিকভাবে পেট্রোল ও ডিজেল কেনার ওপর জারি থাকা সব জরুরি বিধিনিষেধ প্রত্যাহার করেছে।এর আগে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে প্রতিটি গাড়ির জন্য দৈনিক সর্বোচ্চ ২০০ লিটার ডিজেল কেনার সীমা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সীমা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।সরকারের দাবি, জ্বালানির সরবরাহ পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই সাধারণ মানুষ, পরিবহন সংস্থা ও ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নির্দেশ কার্যকর হওয়ায় এখন থেকে আগের মতোই প্রয়োজন অনুযায়ী পেট্রোল ও ডিজেল কেনা যাবে। ফলে পরিবহন পরিষেবা ও ব্যবসায়িক কার্যক্রম আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।তাহলে প্রশ্ন একটাই—এই স্বস্তি কি দীর্ঘস্থায়ী হবে, নাকি আন্তর্জাতিক বাজারের ওঠানামায় আবারও বদলে যাবে নিয়ম? সেদিকেই এখন নজর দেশবাসীর। আবার আগের নিয়মে জ্বালানি বিক্রি, কী বদলাল আজ থেকে?