দেশ
img

LPG-তে বড় স্বস্তি!

ছোট ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ মালিকদের জন্য বড় স্বস্তির খবর। ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৮৩ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। পশ্চিম এশিয়ায় সরবরাহ সংকটের পর এই প্রথম এত বড় দাম কমল। এই সিদ্ধান্তে কতটা লাভবান হবেন ব্যবসায়ীরা? জুলাই মাসের শুরুতেই স্বস্তির খবর। ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম কমানো হয়েছে ১৮৩ টাকা ৫০ পয়সা। ফলে নতুন দামে সিলিন্ডার কিনতে পারবেন ব্যবসায়ীরা।এই মূল্যছাড়ের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, ক্যাটারিং ব্যবসা এবং অন্যান্য ছোট ও মাঝারি ব্যবসায়ীরা, যাঁরা প্রতিদিন কমার্শিয়াল LPG ব্যবহার করেন।বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় সরবরাহ সংকট শুরু হওয়ার পর এই প্রথম কমার্শিয়াল LPG-র দামে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। এতে ব্যবসার খরচ কিছুটা কমবে এবং লাভের সুযোগ বাড়তে পারে।তবে এই মূল্যছাড় শুধুমাত্র ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। গৃহস্থালির ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। কমার্শিয়াল LPG-র দাম কমার এই স্বস্তি কি ভবিষ্যতে গৃহস্থালির সিলিন্ডারেও পৌঁছাবে? সেই উত্তরই এখন অপেক্ষার বিষয়। কমার্শিয়াল সিলিন্ডার ১৮৩.৫০ টাকা সস্তা, কারা পাবেন লাভ?