
জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স পেতে আর দীর্ঘ অপেক্ষা নয়। এবার দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন। কেন্দ্রের নতুন NAS গাইডলাইন অনুযায়ী, ইমার্জেন্সি কল পাওয়ার পর গড়ে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে হবে অ্যাম্বুলেন্সকে। শুধু তাই নয়, কন্ট্রোল রুমে কল আসার ৩ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স রওনা দেওয়ার নির্দেশও জারি হয়েছে। কী কী বদল এল নতুন নিয়মে? জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে নতুন NAS গাইডলাইন ২০২৬ প্রকাশ করেছে সরকার।নতুন নির্দেশিকা অনুযায়ী, ইমার্জেন্সি কল পাওয়ার পর গড়ে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুমে কল রিসিভ হওয়ার ৩ মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স ডিসপ্যাচ করতে হবে।শুধু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়াই নয়, অ্যাম্বুলেন্সে থাকা প্রশিক্ষিত কর্মীরা ঘটনাস্থল থেকেই প্রাথমিক চিকিৎসা শুরু করবেন। প্রয়োজনে ফোন বা ভিডিওর মাধ্যমে চিকিৎসকদের পরামর্শও নেওয়া যাবে।এছাড়া প্রতিটি অ্যাম্বুলেন্সের মান, সরঞ্জাম, পরিষেবার গুণগত মান এবং নির্ধারিত সময় মেনে পরিষেবা দেওয়া হচ্ছে কি না, তার ওপর থাকবে নিয়মিত নজরদারি।সরকারের দাবি, এই নতুন ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। ২০ মিনিটে অ্যাম্বুলেন্স, ৩ মিনিটে ডিসপ্যাচ—নতুন এই গাইডলাইন কি সত্যিই বদলে দেবে দেশের জরুরি স্বাস্থ্য পরিষেবার চিত্র? তার উত্তর মিলবে বাস্তব প্রয়োগেই ৩ মিনিটে রওনা, রাস্তাতেই চিকিৎসা—নতুন NAS গাইডলাইন কার্যকর