
ভারতের কূটনীতিতে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেশেলসের রাষ্ট্রীয় দিবসের স্বর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ২৭ থেকে ২৯ জুন সেশেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন এই সফর এত গুরুত্বপূর্ণ?
২৭ থেকে ২৯ জুন—তিন দিনের সেশেলস সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেশেলসের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠানে তিনি থাকবেন বিশিষ্ট অতিথি হিসেবে।এই সফরের মূল লক্ষ্য ভারত ও সেশেলসের দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বকে আরও শক্তিশালী করা। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অংশীদারিত্ব নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। সফরে কি নতুন কোনো বড় চুক্তি বা ঘোষণা আসবে? ভারত-সেশেলস সম্পর্ক কি পাবে আরও নতুন গতি? এখন সেদিকেই নজর গোটা কূটনৈতিক মহলের।৫০ বছরের বন্ধুত্বে কী বড় ঘোষণা?