দেশ
img

রাম মন্দিরে চড়াওয়া কাণ্ডে বড় অ্যাকশন!

রাম মন্দিরের চড়াওয়া চুরি কাণ্ডে বড়সড় প্রশাসনিক অ্যাকশন। ট্রাস্টে রদবদল, একের পর এক গ্রেফতার, আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তা—সব মিলিয়ে তোলপাড় অযোধ্যা। কী ঘটল? রামভক্তদের দানের অর্থ চুরির অভিযোগে বড় পদক্ষেপ নিল প্রশাসন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রায় ইস্তফা দিয়েছেন। পাশাপাশি ট্রাস্টি অনিল মিশ্রকে ছুটিতে পাঠানো হয়েছে।এই মামলায় চম্পত রায়ের ড্রাইভার টিব্বু-সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে ইতিমধ্যেই ৭৯ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।SIT-এর তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই শুরু হয়েছে এই কড়া অভিযান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়েছেন—রামভক্তদের বিশ্বাস নিয়ে কোনো রকম ছিনিমিনি বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।এতেই কি শেষ, নাকি তদন্তে সামনে আসবে আরও বড় নাম? রাম মন্দির চড়াওয়া কাণ্ডে নজর এখন পরবর্তী বড় প্রকাশের দিকে। চুরি, ইস্তফা, গ্রেফতার—আরও বড় চমক কি সামনে?