
বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন পাসপোর্ট ফি। ২০১২ সালের পর প্রথমবার বড়সড় ফি সংশোধন করল বিদেশ মন্ত্রক। এবার সাধারণ, তৎকাল এবং হারানো পাসপোর্ট—সব ক্ষেত্রেই বদলাচ্ছে চার্জ। বিদেশ মন্ত্রকের Passports (Amendment) Rules, 2026 অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন পাসপোর্ট ফি কার্যকর হবে।নতুন নিয়মে ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের জন্য লাগবে ২,৫০০ টাকা, আর ৬০ পৃষ্ঠার জন্য ৩,৫০০ টাকা।তৎকাল পরিষেবায় ৩৬ পৃষ্ঠার পাসপোর্টের ফি ৫,০০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার জন্য ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও বেড়েছে খরচ। সাধারণ স্কিমে দিতে হবে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা। আর তৎকাল স্কিমে সেই খরচ বেড়ে হবে ৭,৫০০ থেকে ৮,৫০০ টাকা।২০১২ সালের পর এই প্রথম বড় ফি সংশোধন হওয়ায়, নতুন আবেদনকারী এবং যাঁদের পাসপোর্ট নবীকরণের পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।তাহলে প্রশ্ন একটাই—আপনার পাসপোর্টের কাজ যদি সামনে থাকে, ১ জুলাইয়ের আগে করবেন, নাকি নতুন ফি দিয়েই আবেদন করবেন? নজর রাখুন, কারণ এই সিদ্ধান্তেই বাঁচতে বা বাড়তে পারে আপনার খরচ। নতুন নিয়মে আবেদন খরচ বেড়েছে—আপনার পাসপোর্টে কত লাগবে জানেন?